শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

জুলাই ছিল উষ্ণতম মাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
জুলাই ছিল উষ্ণতম মাস


পরিবেশ ও জলবায়ু ডেস্ক

চলতি বছরের জুলাই ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)।

বিবিসি জানিয়েছে, এই জুলাইয়ে স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ২০ শতকের গড় তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এর ১৪২ বছর আগে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরু হয়। তারপর থেকে এটাই সর্বোচ্চ মাসিক গড় তাপমাত্রা। আগের রেকর্ডটি ছিল ২০১৬ এবং ২০১৯ সালে।

জুলাইয়ে স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের সম্মিলিত তাপমাত্রা ২০১৬ সালের রেকর্ডের চেয়ে শূন্য দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস বেশি।

একই সময়ে উত্তর গোলার্ধে ভূপৃষ্ঠের তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে এক দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা এর আগের ২০১২ সালের রেকর্ডকে ছাপিয়ে গেছে।

বিশেষজ্ঞদের ধারণা, জলবায়ু পরিবর্তনের দীর্ঘ মেয়াদী প্রভাবের কারণেই এমনটি হয়েছে।

তথ্য-উপাত্ত আরও বলছে, জুলাই ছিল এশিয়ার সবচেয়ে উষ্ণতম এবং ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস। ইউরোপের উষ্ণতম মাসের রেকর্ডটি হয়েছে ২০১৮ সালে।

এ সপ্তাহের শুরুতে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তন বিশ্বের ওপর একটি অভূতপূর্ব প্রভাব ফেলছে। বিশেষ করে কিছু পরিবর্তন হয়তো শতাব্দী বা সহস্রাব্দ পরেও আর ফেরত আনা সম্ভব হবে না।

এদিকে, ১৯৭০ সাল থেকে ভূপৃষ্ঠের তাপমাত্রা গত দুই হাজার বছরের মধ্যে যেকোনো ৫০ বছরের চেয়ে দ্রুত বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর