বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

জুলাই সনদ বাস্তবায়নে তফসিলের আগেই গণভোট চায় জামায়াত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৩ সময় দেখুন
জুলাই সনদ বাস্তবায়নে তফসিলের আগেই গণভোট চায় জামায়াত


ঢাকা: জুলাই সনদের আইনি ভিত্তি রচনায় ‘গণভোটে’র পথকেই সবচেয়ে গ্রহণযোগ্য ও টেকসই সমাধান হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘গণভোট জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আয়োজন করা যেতে পারে। জনগণ এখনো গণভোটের ধারণায় পুরোপুরি অভ্যস্ত নয়। তবে যাতে জাতীয় নির্বাচন কোনো জটিলতায় না পড়ে, সে জন্য নভেম্বর কিংবা ডিসেম্বরেই গণভোট করা যেতে পারে।’

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘একবার গণভোট হয়ে গেলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা থাকবে না। সহজভাবে এগোলে সবাই নিরাপদে থাকবে—আমরাও, জাতিও।’

তিনি আরও বলেন বলেন, ‘গণভোট হলে তা হবে সবচেয়ে গ্রহণযোগ্য আইনি ভিত্তি। এটি কখনো চ্যালেঞ্জ করা হলেও আদালত বা সংসদে টিকবে। এটি জনরায়ের প্রতিফলন হবে, যা কেউ উপেক্ষা করতে পারবে না। ‘গণভোট হলে সেটি কখনো চ্যালেঞ্জ করলে টিকবে না এবং পার্লামেন্টও তা প্রত্যাখ্যান করতে পারবে না।’

বিএনপির সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। আমরা একই লক্ষ্যে কাজ করছি। এমনকি গণভোটের ফলাফল যদি আমাদের বিরুদ্ধে যায়, তাহলেও আমরা তা মেনে নেব।’

তিনি বলেন, ‘সংস্কারের প্রশ্নে জামায়াত সবসময় সক্রিয়। সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি তৈরিতে সবাই এখন গণভোটের পক্ষে। শুধু প্রশ্ন হলো—গণভোট আগে হবে, নাকি পরে; এই নিয়েই আলোচনা চলছে।’

গণভোটের বাস্তবায়ন প্রক্রিয়া প্রসঙ্গে আযাদ বলেন, ‘নির্বাচন কমিশনই গণভোট আয়োজন করবে। তবে তার আগে সরকারকে কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে, আইনি কাঠামো ঠিক করতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom