শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জেএসসি ফরম পূরণ ৩১ ডিসেম্বর পর্যন্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ সময় দেখুন
জেএসসি ফরম পূরণ ৩১ ডিসেম্বর পর্যন্ত


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো চিঠিতে বলা হয়, ‘২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফর পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পন্ন করতে হবে।’

এর আগে, গত ৩০ নভেম্বর অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তালিকা অনুযায়ী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। সেই সময় আরও ১১ দিন বাড়ানো হলো চিঠিতে।

উল্লেখ্য, গত বছরের মতো এ বছরও কেন্দ্রীয়ভাবে জেএসসি পরীক্ষা নেওয়া হবে না। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বোর্ডের সনদ পাবেন।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর