বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

জেরুজালেমে বাসস্টপে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


ইসরায়েলের জেরুজালেমে সোমবার (৮ সেপ্টেম্বর) এক সশস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত ও প্রায় ১৫ জন আহত হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুই জনকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে। হামলাটি ঘটে উত্তর জেরুজালেমে একটি প্রধান সড়কের ব্যস্ততম বাসস্টপে। হামলাকারীরা একটি বাসে উঠে গুলি চালায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলি সেনারা আশপাশের এলাকা তল্লাশি চালাচ্ছে এবং রামাল্লাহর নিকটবর্তী কয়েকটি ফিলিস্তিনি গ্রামে অভিযানে নেমেছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর জানান, নিহতদের মধ্যে তিনজন তরুণ, প্রায় ৫০ বছর বয়সী এক নারী ও এক পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে এক গর্ভবতী নারীও আছেন। বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় জেরুজালেমের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিনি সংগঠন হামাস এ ঘটনায় সরাসরি কোনো দায় স্বীকার করেনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর