রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

জেল হত্যা দিবসে তিতুমীর কলেজ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৫১ সময় দেখুন
জেল হত্যা দিবসে তিতুমীর কলেজ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি


তিতুমীর কলেজ প্রতিনিধি::  জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।

বুধবার (৩ নভেম্বর) বনানী কবরস্থানে সকাল ১০ টার দিকে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ, মিলাদ ও মোনাজাতেও অংশ নেন তারা।

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় ৩ নভেম্বর এই দিনে।

১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় একটি দিন। জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর