রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ Cristiano Ronaldo leaves one-word comment to viral Instagram reel hailing him as most famous athlete in history | Football News Top Ent News, Aug 1: Kangana Ranaut, Hrithik Roshan’s Online Spat Goes Viral; Salman Khan Cuts Fee By Rs 50 Cr | Bollywood News নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার শিশুদের মাতৃদুগ্ধ নিশ্চিতে সারাবছর সচেতনতা কার্যক্রমের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’

বিশেষ প্রতিনিধি : রুয়াপ স্কেটিং ক্লাব ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব স্কেটিং একাডেমির যৌথ আয়োজনে এবং জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে রাজধানীর রুয়াপ (রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট), উত্তরায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’

শিশু ও তরুণদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ৩০০-এরও বেশি স্কেটার অংশগ্রহণ করেন। এছাড়া ৮০০-এরও বেশি অভিভাবক, দর্শক ও স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি জেসিআই ঢাকা ডাইনামিকের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট অরূপা দত্ত।

বক্তারা বলেন, স্কেটিং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেসিআই ঢাকা ডাইনামিকের লোকাল প্রেসিডেন্ট অরূপা দত্ত বলেন, “স্কেটিং শুধু একটি খেলা নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তরুণদের উন্নয়নে জেসিআই ঢাকা ডাইনামিক ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকবে।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরস্কার, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom