বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

জ্বর হোক বা জয়েন্টে ব্যথা, এই ফুলগাছের পাতা জলে ফুটিয়ে মধু মিশিয়ে খান, উপকারিতা শুনে চমকে যাবেন! Healthy Lifestyle this flower and plant helps to get rid of joint pain fever and cough – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
জ্বর হোক বা জয়েন্টে ব্যথা, এই ফুলগাছের পাতা জলে ফুটিয়ে মধু মিশিয়ে খান, উপকারিতা শুনে চমকে যাবেন! Healthy Lifestyle this flower and plant helps to get rid of joint pain fever and cough – News18 Bangla


উত্তর দিনাজপুর: আশ্বিনে ভোর হতেই শিউলির গন্ধে ভরে ওঠে চারপাশ। শিউলির চাদর বিছিয়ে থাকে চারদিকে। কিন্তু জানেন কি এই শিউলি ফুল ও পাতার গুণাগুণ? একাধিক ঔষধি গুণাগুণ যুক্ত এই শিউলি পাতা।

চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত জানান, এই সময় ঠান্ডা গরম আবহাওয়া খামখেয়ালিপনার অনেকেই জ্বর, সর্দি কাশিতে ভুগে থাকেন। সেক্ষেত্রে শিউলি পাতা কিন্তু ভীষণ কাজ করে।

আরও পড়ুন: মুম্বইয়ের লালবাগচা রাজার প্রথম ঝলক প্রকাশ্যে! গোলাপিতে সুসজ্জিত গণপতি, দেখুন ভিডিও

এই শিউলি পাতা ফুটিয়ে জল ছেঁকে নিয়ে ওর মধ্যে সামান্য মধু আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারলে জ্বর, সর্দি, কাশি নিমেষে দূর হয়ে যাবে। এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে সাইনাসের সমস্যা তারাও এই শিউলি পাতার রস খেলে আরাম পাবেন।

চিন্ময় বাবু আরও জানান, এই শিউলি গাছের পাতা, ছাল, ফুল একসঙ্গে বেটে হাঁটু বা জয়েন্টের ব্যথায় মালিশ করলে এতে রক্ত সঞ্চালন ভাল হবে কমবে ব্যথাও। শরীর সুস্থ রাখতে একাধিক উপকারিতা রয়েছে এই শিউলি ফুল ও পাতার।

পিয়া গুপ্তা

Published by:Teesta Barman

First published:

Tags: Joint Pain, Local18, North Dinajpur



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর