রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘ঝড়-তুফান যাই হোক না কেন, নির্বাচন হতেই হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২১:৩৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ০৩:৩৪

‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্দিষ্ট সময়ের পর ঝড়-তুফান, বন্যা-বৃষ্টি যাই হোক না কেন, নির্বাচন হতে হবে— এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চুয়াডাঙ্গায় আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমরা যত যাই করি; দেশে যদি জবাবদিহিতা ও নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারি, তাহলে কোনোভাবেই কোনো সমস্যার সমাধান করতে পারব না। জাতীয় পর্যায়ে নির্বাচন হোক, স্থানীয় পর্যায়ে নির্বাচন হোক, প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচন হোক, যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে; সেখানেই নির্বাচন হোক। নির্বাচন নিয়ে কোনো আপস নেই। নির্বাচন হতেই হবে।’

‘জনগণ যেহেতু ভোটার, সেহেতু নির্দ্বিধায়, নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে’— বলেন তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা অনেক ভালো ভালো কথা আলোচনা করছি। সমাজের জ্ঞানী-গুণী ব্যক্তি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টসহ সবার কাছ থেকে ভালো ভালো কথাবার্তা শুনছি। আপনারা দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ করবেন, একজন ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেনা না, জবাবদিহিতা নিশ্চিত করবেন, প্রশাসনে সংস্কার করবেন ইত্যাদি। কিন্তু, দিনশেষে জনগণ দ্রব্যমূল্য, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ভোটের কথা জানতে চাইবে। জনগণের চাওয়া-পাওয়া যেকোনো মূল্যে পূরণ করতে হবে।’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ
তারেক রহমান
নির্বাচন
বিএনপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর