শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে বিধবা নারীকে কুপিয়ে মাথায় জখম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
ঝিনাইদহে বিধবা নারীকে কুপিয়ে মাথায় জখম


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে সালমা আক্তার(৩৮) নামে বিধবা নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাবা ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার নাটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সালমা ওই গ্রামের মৃত
ইয়াকুব্বার শেখের স্ত্রী।

বর্তমানে ওই নারী ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সালমা আক্তারের বাবা আব্দুল গনি ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালে চিকিৎসধীন সালমা আক্তার বলেন, আমার স্বামী ৭বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা যায়। এরপর থেকে স্বামীর চাচাতো ভাই রমজান আলী পৈত্রিকসূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। স্বামীর পৈত্রিকসূত্রে পাওয়া জমিতে গাছগাছালি লাগানো ছিলো।

সম্প্রতি আমি বাবার বাড়িতে বেড়াতে গেলে, এই সুযোগে জমির সব গাছ কেটে ফেলে। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর চাচাতো ভাই রমজান আলী, ছেলে মাসুদ শেখ ও ও তার স্ত্রী মিলে মারধর করে ও দা দিয়ে মাথায় কোপ মারে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে ঝিনাইদহ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমার কাছে আসলে খতিয়ে দেখা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর