মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

টন টন পেল্লাই সাইজের ইলিশ! সর্ষে থেকে ভাঁপা! ইলিশ উৎসবে পর্যটকদের ভিড় সুন্দরবনে Ilish Machh Sundarban ilish Festival in Full swing as people rushing to celebrate Bengals favourite monsoon flavor – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
টন টন পেল্লাই সাইজের ইলিশ! সর্ষে থেকে ভাঁপা! ইলিশ উৎসবে পর্যটকদের ভিড় সুন্দরবনে Ilish Machh Sundarban ilish Festival in Full swing as people rushing to celebrate Bengals favourite monsoon flavor – News18 Bangla


ক্যানিং: গত কয়েক বছরে ইলিশ উৎসবের হাত ধরে বর্ষার মরশুমে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা বেশ বেড়েছে। ভরা বর্ষায় নদীবক্ষে লঞ্চ, ভুটভুটিতে চেপে ইলিশের বিভিন্ন পদের লোভনীয় স্বাদের মজা পেতে জন্যও পর্যটকদের ভিড় এবার লক্ষ্য করা যাচ্ছে সুন্দরবনে।

বিগত বছর দু’য়েক করোনা সংক্রমণের কারনে ইলিশ উৎসবে সে ভাবে উৎসাহ দেখা না গেলেও গত বছর থেকে পর্যটকরা আবারও ইলিশ উৎসবে ভিড় জমাচ্ছেন। তবে এবার প্রমান সাইজের ইলিশ পর্যাপ্ত পরিমানে মেলায় জমে উঠেছে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ অথবা ইলিশের বিরিয়ানিতে কব্জি ডুবিয়ে বৃষ্টিস্নাত সুন্দরবন দর্শন।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসেই বড় সুখবর…! PM মোদি ঘোষণা করলেন বিশ্বকর্মা যোজনা! কারা পাবেন টাকা?

গত কয়েক বছর সে ভাবে দেখা মেলেনি ইলিশের। ফলে এই ভরা বর্ষায় যে ইলিশ উৎসবের মজা উপভোগ করতে পর্যটকরা সুন্দরবনে ভিড় জমালেও কার্যত ইলিশের সেই স্বাদ থেকে বঞ্চিতই থেকেছেন। পর্যটন ব্যবসায়ীরাও তাই কোনওমতে খোকা ইলিশ দিয়েই পর্যটকদের শান্ত করেছিলেন।

তবে এবার মরশুমের শুরু থেকেই প্রচুর ইলিশ মিলছে। পাশাপাশি পেল্লাই সাইজের ইলিশও ধরা পড়ায় এবার জমে উঠেছে সুন্দরবনের ইলিশ উৎসব। উদ্যোক্তারা একদিকে যেমন ডায়মন্ড হারবার, কাকদ্বীপ থেকে পর্যটকদের জন্য ইলিশ কিনছেন, তেমনি ঝড়খালিতেও যে ইলিশের ট্রলার ঢুকছে সেখান থেকেও ইলিশ কিনছেন।

আরও পড়ুন : এ কী মিলল প্রাক্তন সিপিআইএম বিধায়কের বাড়িতে? দেখেই গোটা গ্রামের চক্ষু চড়কগাছ

চলতি বছরে ইলিশ উৎসবকে কেন্দ্র করে রেকর্ড সংখ্যক পর্যটকদের ভিড় এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। প্রায় প্রতিদিনই পর্যটকরা আসছেন সুন্দরবনে। তবে সপ্তাহান্তে ভিড় একেবারে উপছে পড়ছে। কেউ কেউ বলছেন শীতে সুন্দরবন ভ্রমনের মরশুমে যা ভিড় হয় তার থেকেও বেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবারের ইলিশ উৎসবে। ফলে পর্যটন ব্যবসায়ীরা যথেষ্টই খুশি। আর পেল্লাই সাইজের ইলিশের নানা স্বাদের পদ চেখে দেখতে দেখতে বৃষ্টিস্নাত সুন্দরবন দর্শনের সুযোগ পেয়ে খুশি পর্যটকরাও।

সুমন সাহা

Published by:Sanjukta Sarkar

First published:

Tags: Food, Hilsa, Ilish



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর