সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই! জল জমল বিমানবন্দরেও! বহু বিমান দেরিতে চলায় আংশিক ব্যাহত পরিষেবা | দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯০ সময় দেখুন


Last Updated:

মুম্বইয়ে প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। প্রায় ৩৫০টি বিমান দেরিতে চলছে, দু’টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ১ ডজনের উপর বিমানকে খারাপ আবহাওয়ার জন্য ঘুর পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

দেরিতে চলছে বহু বিমানদেরিতে চলছে বহু বিমান
দেরিতে চলছে বহু বিমান

মুম্বই: মুম্বইয়ে প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। প্রায় ৩৫০টি বিমান দেরিতে চলছে, দু’টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ১ ডজনের উপর বিমানকে খারাপ আবহাওয়ার জন্য ঘুর পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট ১৫টি বিমানকে ঘুরপথে নামতে বলা হয়েছে অন্যদিকে দু’টি বিমানকে খারাপ আবহাওয়ার জন্য নাগপুর এবং আহমেদাবাদে নামতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বই। সেখানে রাতভর বৃষ্টি চলেছে। নাগাড়ে বৃষ্টির জেরে বাণিজ্য নগরীর বহু রাস্তা জলমগ্ন। এক রাতের বৃষ্টিতে দাদর এবং বান্দ্রা স্টেশনের কাছে ডুবেছে রেললাইনও। ভারী বৃষ্টির জেরে বাড়ি ধসে মৃত্যু হয়েছে দু’জনের। আহত আরও দু’‌জন। এই পরিস্থিতিতে শনিবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মুম্বইয়ে। আবহাওয়া দফতর মুম্বই এবং সংলগ্ন রায়গড় জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে।

শুক্রবার স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই হালকা এবং মাঝারি বৃষ্টি চলছিল মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকায়। ভারী বৃষ্টি শুরু হয় রাত ১১টা থেকে। চলে ভোর ৫টা পর্যন্ত। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বইয়ে পূর্ব এবং পশ্চিম দিকের শহরতলি। কুর্লা, চেম্বুর এবং আন্ধেরির বহু এলাকায় এক থেকে দেড় ফুট পর্যন্ত জল জমে গিয়েছে। ভিখরোলিতে শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত প্রায় ২১ ঘণ্টায় মোট ২৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ওই সময়ের মধ্যে সান্তাক্রুজে বৃষ্টি হয়েছে ২৩২ মিলিমিটার। ভিখরোলির বর্ষানগর এলাকায় ধস নামায় ভেঙে পড়ে একটি আবাসনের একাংশ। মৃত্যু হয় দু’জনের। জখম হন দু’জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বৃহন্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, সেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ট্রেনলাইনের পাশাপাশি জল জমেছে মুম্বই বিমানবন্দরেও। তার জেরে আংশিক ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। বর্তমান পরিস্থিতিতে বিমান দেরিতে ছাড়তে পারে বলে আগাম জানানো হয়েছে। এছাড়াও, মুম্বই পুলিশের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘‌একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোবেন না।’‌ যে কোনও পরিস্থিতিতে হেল্পলাইন নম্বরে ফোন করার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। বৃহন্মুম্বই পুরসভার তরফে যুদ্ধকালীন পরিস্থিতিতে জমা জল সরানোর কাজ চলছে। পুরসভার তরফেও হেল্পলাইন নম্বর খোলা হয়েছে জরুরি প্রয়োজনে।

বাংলা খবর/ খবর/দেশ/

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই! জল জমল বিমানবন্দরেও! বহু বিমান দেরিতে চলায় আংশিক ব্যাহত পরিষেবা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom