শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

টিউশনির বাসায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪২ সময় দেখুন
টিউশনির বাসায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা নিহত


ঢাকা: পুরান ঢাকার বংশাল আরমানিটোলা এলাকায় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী (১৫ ব্যাচ) জুবায়েদ হোসেন নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে আরমানিটোলা পানির পাম্পের গলিতে তার টিউশনির বাসায় ঘটনাটি ঘটে। ওই বাসার সিড়িতে রক্তাক্ত অবস্থায় তিনি মারা যায়। পরে সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ।

নিহত জুবায়েতের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। ওই শিক্ষার্থী কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আরমানিটোলা এলাকার একটি বাসার সিড়িতে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহতের হয়েছেন। ওই বাসায় সে টিউশনি করতো। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর