বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

টেসলার ১০% কর্মী চাকরি হারাবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
টেসলার ১০% কর্মী চাকরি হারাবেন


আন্তর্জাতিক ডেস্ক

টেক্সাসভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বেতনভুক্ত কর্মীদের প্রতি ১০ জনে একজন অচিরেই চাকরি হারাবেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে থাকা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একটি ইমেইল থেকে এমন তথ্য জানা যাচ্ছে।

টেসলার নির্বাহীদের কাছে পাঠানো ওই ইমেইলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দৈন্যদশার কথা উল্লেখ করে প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একইসঙ্গে, বিশ্বজুড়ে টেসলায় সব ধরনের নিয়োগ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগের সপ্তাহে, টেসলার কর্মীদের যারা বাড়ি থেকে কাজ করছিলেন; তাদেরকে অবিলম্বে অফিসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায়, চাকরি থাকবে না বলে হুঁশিয়ারও করা হয়।

এদিকে, কর্মী ছাঁটাই কখনোই সুখকর অনুভূতি নয় জানিয়ে মাস্ক বলেছেন, সম্ভাব্য মন্দা মোকাবিলায় এছাড়া কোনো রাস্তা ছিল না।

এ ব্যাপারে মরগ্যান স্ট্যানলির বিশ্লেষক অ্যাডাম জোনস এক প্রতিবেদনে বলেছেন, বৈশ্বিক অর্থনীতির ব্যাপারে এলন মাস্ক যথেষ্ট ধারণা রাখেন। যে আশঙ্কা থেকে তিনি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তা অমূলক নয়।

অন্যদিকে, শুক্রবার (৩ জুন) অবধি মার্কিন শেয়ার বাজারে ৯% দরপতন দেখেছে টেসলা। আরেক শেয়ার বাজার নাসডাকে প্রতিষ্ঠানটির দরপতনের হার দুই শতাংশ বলে জানিয়েছে রয়টার্স।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর