এই কথা মাথায় রেখে গুগল ম্যাপে যুক্ত করা হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার। বর্তমানে বিভিন্ন কোম্পানির ডেলিভারি বয়দের কাছে একমাত্র ভরসা হল গুগল ম্যাপ। বিভিন্ন ধরনের সামগ্রী খুব কম সময়ে যথা স্থানে পৌঁছে দেওয়ার জন্য গুগল ম্যাপের উপরে অনেকেই নির্ভর করেন। কিন্তু, অনেকেই জানেন না যে, গুগল ম্যাপ ব্যবহার করে টোল ট্যাক্স বাঁচানো সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।