সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ট্য়ুইটারে ব্লুক টিকের জন্য খরচ প্রতি মাসে ৭১৯, পরিষেবা চালু ভারতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১১০ সময় দেখুন
ট্য়ুইটারে ব্লুক টিকের জন্য খরচ প্রতি মাসে ৭১৯, পরিষেবা চালু ভারতে


#নয়াদিল্লি: বদলে যাচ্ছে ট্যুইটার। এলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা রকমের বদল আসছে মাইক্রো ব্লগিং সাইটটিতে। চলতি মাসের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য-সহ বেশ কয়েকটি দেশে ‘ট্যুইটার ব্লু’ চালু করা হয়েছে। এবার এলন মাস্কের মালিকানাধীন ট্যুইটার ভারতেও মাসিক ৭১৯ টাকার বিনিময়ে ট্যুইটার ব্লু পরিষেবা চালু করতে ‘ব্লু টিক’ চালু করা শুরু করেছে।

তবে অল্প কিছু ভারতীয় ট্যুইটার ব্যবহারকারীই তাঁদের ডিভাইসে ট্যুইটার ব্লু সাবস্ক্রাইব করার অনুরোধ পেতে শুরু করেছেন। সকলের জন্য যে এই পরিষেবা নয়, তা বোঝাই যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই নতুন পরিষেবা আপাতত শুধুমাত্র আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

আরও পড়ুন – ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

এঁদেরই মধ্যে একজন গৌরব আগরওয়াল, যিনি ৭১৯ টাকা দিয়ে পেইড ব্লু চেকমার্ক পেয়েছেন ট্যুইটার ব্লু গ্রাহক হিসেবে। তাঁর চেকমার্কে ট্যাপ করলে দেখা যাচ্ছে একটি বার্তা— ‘এই অ্যাকাউন্টটি যাচাই করা হয়েছে কারণ এটি ট্যুইটার ব্লু-তে সাবস্ক্রাইব করা হয়েছে।’

আপাতদৃষ্টিতে, অন্য ট্যুইটার ব্লু পরিষেবা যেমন ট্যুইট সম্পাদনা করার ক্ষমতা ইত্যাদি ভারতেও পাওয়া যাচ্ছে। বিশ্বব্যাপী ট্যুইটার ব্যবহারকারীরা উত্তেজিতই বলা যায়। যদিও খানিক ধোঁয়াশাও তৈরি হচ্ছে। নতুন, আরও ভাল ট্যুইটার তৈরি করা নিয়ে এলন মাস্কের পরিকল্পনা তাঁদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াই সৃষ্টি করেছে বলা যায়।

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক’টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

মার্কিন যুক্তরাষ্ট্রে ট্যুইটার ব্লু-এর দাম পড়ছে ৭.৯৯ মার্কিন ডলা বা প্রায় ৬৪৫ টাকা। কিন্তু ভারতে, ট্যুইটার ব্লু পরিষেবার দাম পড়ছে ৭১৯ টাকা বা প্রায় ৯ মার্কিন ডলার। কিন্তু এখনও এই পরিষেবা সকলের জন্য চালু করার কথা ভাবেনি ট্যুইটার। পরে এই পরিষেবা সকলের জন্য চালু হলে এই মূল্য আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আর তেমনটা হলে বুঝতেই হবে এলন প্রাথমিক ভাবে ক্রয় ক্ষমতার সমতা রক্ষার যে দাবি করেছিলেন তা মিথ্যা।

এক ট্যুইটে এলন মাস্ক জানিয়েছেন, ‘দয়া করে মনে রাখবেন, আগামী কয়েক মাসে এমন অনেক কিছুই ট্যুইটারে আসবে যা কার্যকরী হবে না। যেগুলি কাজ করবে শুধু সেগুলিই রাখা হবে, অন্যগুলি পরিবর্তন করে ফেলা হবে।’ বোঝাই যাচ্ছে ট্যুইটার বর্তমানে ‘ট্রায়াল অ্যান্ড এরর’ মাধ্যমে কাজ করছে।

আর সেই পথেই ট্যুইটার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলির জন্য ‘অফিসিয়াল চেকমার্কও’ চালু করেও তা কয়েক ঘণ্টার মধ্যে বাতিল করে দিয়েছে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Elon Musk, Tech news, Twitter



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর