বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ সময় দেখুন
ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস


গাজায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস। তবে সংগঠনটি জানিয়েছে, পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) হামাস ট্রাম্পের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে। এর আগে ট্রাম্প দলটিকে রোববার (৫ অক্টোবর) পর্যন্ত সময় দিয়েছিলেন মতামত জানাতে।

ট্রাম্পের প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অবশিষ্ট ৪৮ ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়।

হামাস তাদের জবাবে জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সব ইসরায়েলি বন্দিকে বিনিময় চুক্তির আওতায় মুক্তি দিতে সম্মত এবং বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে প্রস্তুত।

সংগঠনটি আরও বলেছে, তারা আরব ও ইসলামিক সমর্থনে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনিদের হাতে গাজার প্রশাসন হস্তান্তরে প্রস্তুত।’

এই বিবৃতির মাধ্যমে হামাস স্পষ্ট করেছে যে তারা গাজার প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’–এর হাতে দিতে রাজি নয়। প্রস্তাব অনুযায়ী এই বোর্ডটি ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নেতৃত্বে পরিচালিত হওয়ার কথা ছিল।

কাতার হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে এবং তারা মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। মিশরও স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আরব দেশ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর