বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ট্রাম্পের নোবেল পাওয়ার ‘সম্ভাবনা নেই’, প্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত নরওয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন
ট্রাম্পের নোবেল পাওয়ার ‘সম্ভাবনা নেই’, প্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত নরওয়ে


এ বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এই পুরস্কার যদি ডোনাল্ড ট্রাম্পকে না দেওয়া হয়, তবে যুক্তরাষ্ট্র-নরওয়ে সম্পর্কে তার সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত হচ্ছেন নরওয়ের রাজনীতিবিদরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নরওয়েজিয়ান নোবেল কমিটি বৃহস্পতিবার স্পষ্ট করে জানিয়েছে, তারা ২০২৫ সালের শান্তি পুরস্কার বিজয়ী কে হবেন, সেই সিদ্ধান্তটি ইসরায়েল এবং হামাস মার্কিন প্রেসিডেন্টের গাজা পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক দিন আগেই চূড়ান্ত করেছে।

সময়সীমা এবং পাঁচ সদস্যের স্বাধীন কমিটির গঠনকাঠামো বিবেচনা করে, বেশিরভাগ নোবেল বিশেষজ্ঞ এবং নরওয়ের পর্যবেক্ষকরা মনে করেন, ট্রাম্পের পুরস্কার জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এ কারণে দেশটির মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে, তাকে এমন প্রকাশ্যে উপেক্ষা করা হলে তিনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন।

নরওয়ের সোশালিস্ট লেফট পার্টির নেত্রী এবং পররাষ্ট্র নীতিবিষয়ক মুখপাত্র কার্স্টি বার্গস্টো বলেছেন, ওসলোকে “যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।

বার্গস্টো দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে একটি চরম দিকে নিয়ে যাচ্ছেন, বাকস্বাধীনতায় আক্রমণ করছেন, দিনের আলোতে মুখোশ পরা সিক্রেট পুলিশ দিয়ে লোকজনকে অপহরণ করাচ্ছেন এবং প্রতিষ্ঠান ও আদালতের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। প্রেসিডেন্ট যখন এত অস্থির এবং কর্তৃত্ববাদী, তখন অবশ্যই আমাদের যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘নোবেল কমিটি একটি স্বাধীন সংস্থা এবং নরওয়েজিয়ান সরকারের পুরস্কার নির্ধারণে কোনো ভূমিকা নেই। তবে আমার মনে হয় না ট্রাম্প তা জানেন। তার কাছ থেকে যেকোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

ট্রাম্প দীর্ঘদিন ধরেই মনে করেন যে তার এই শান্তি পুরস্কার জেতা উচিত। এর আগে তার পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামাকে ২০০৯ সালে “আন্তর্জাতিক কূটনীতি এবং জনগণের মধ্যে সহযোগিতা জোরদার করার অসাধারণ প্রচেষ্টার জন্য” এই সম্মান দেওয়া হয়েছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর