বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ট্রাম্পের প্রতি ৫৮ শতাংশ মানুষ অসন্তুষ্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩১০ সময় দেখুন
ট্রাম্পের প্রতি ৫৮ শতাংশ মানুষ অসন্তুষ্ট


দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের সমর্থনের হার আরও কমে গেছে। নতুন এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ তাকে নিয়ে অসন্তুষ্ট।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণাপ্রতিষ্ঠান ইপসোস পরিচালিত জরিপটি প্রকাশ করা হয়েছে।

এই জরিপে দেখা গেছে, তার কার্যকারিতা নিয়ে যারা অসন্তোষ প্রকাশ করেছেন তাদের সংখ্যা বেড়েছে। মে মাসের মাঝামাঝি তে অসন্তুষ্ট মানুষের হার ছিল ৫২ শতাংশ। নভেম্বরে তা বেড়ে ৫৮ শতাংশে উন্নীত হয়েছে। অন্যদিকে, তার প্রতি সমর্থনের হার ৪০ শতাংশে স্থির আছে।

এই অনলাইন জরিপটি এই মাসে ছয় দিন ধরে পরিচালিত হয়েছিল, যেখানে দেশের মোট ১ হাজার ২০০ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের কাছ থেকে শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা কাকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন সে সম্পর্কে মতামত নেওয়া হয়।

জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটরা তাদের রিপাবলিকান প্রতিপক্ষের তুলনায় আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে বেশি উৎসাহী বলে মনে হচ্ছে।

নিবন্ধিত ভোটারদের মধ্যে যারা নিজেদের ডেমোক্র্যাট বলে অভিহিত করেছেন, তাদের প্রায় ৪৪ শতাংশ বলেছেন, তারা ২০২৬ সালের নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে ‘খুব উৎসাহী। অন্যদিকে রিপাবলিকানদের ক্ষেত্রে এই সংখ্যাটি ছিল মাত্র ২৬ শতাংশ।

প্রায় ৭৯ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন, তারা যদি মধ্যবর্তী নির্বাচনে ভোট না দেন তবে তারা আফসোস করবেন, যেখানে রিপাবলিকানদের ক্ষেত্রে এই সংখ্যা ৬৮ শতাংশ।

আগামী বছর প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। বর্তমানে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষ নিয়ন্ত্রণ করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর