বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সাথে সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৫৬ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সাথে সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু


এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি ::

ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সাথে সাঁতার শিখতে নেমে পুকুরের পানিতে ডুবে লোকমান মেহেদী লুবান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার একটি পুকুরে তার বন্ধুদের সাথে গোসল করতে নেমে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। লুবান পৌর শহরের বসিরপাড়া মহল্লার সাবেক পুলিশ সদস্য মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।  

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লুবানকে বাড়ি থেকে কয়েকজন বন্ধু সকালে ডেকে নিয়ে যায়। লুবান চুল কাটার কথা বলে বাড়ি থেকে বন্ধুদের সাথে বের হয়। পরবর্তিতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় একটি পুকুরে বন্ধুদের সাথে সাঁতার শেখার জন্য নামে। সাঁতার না জানায় লুবান পানিতে তলিয়ে গেলে তার সহপাঠিরা চিৎকার করলে স্থানীয়রা পুকুর থেকে লুবানকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বন্ধুরা মিলে সাঁতার শেখার জন্য সেখানে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে লুবানের মৃুত্য হয়। তবে পুকুরটি ড্রেজিং করার কারনে পানির গভীরতা অনেক বেশি ছিল।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর