বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ স্মার্টফোনের স্লো চার্জিং দূর করার সহজ উপায় প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ অন্যান্যরা।

সভায় অভিভাবকেরা বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার প্রশংসা করেন। তাঁরা বলেন, শিক্ষকরা নিয়মিত ক্লাসের মাধ্যমে সন্তানদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা চক্রবর্তী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে সম্মাননা পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সব শিক্ষকের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে। তাঁরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, সেদিকে নজর রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে।

তিনি আরও বলেন, ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি আরও ভালো ভূমিকা রাখবে বলে আশা করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর