1/ 7
কর্মসূত্রেই হোক বা অন্য কোনও কারণে, কারও যদি ঠিকানা স্থায়ী ভাবে বদলে যায়, তাহলে তা পরিচিতিপত্রেও আপডেট করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে নিকটবর্তী আধার এনরোল সেন্টারে গিয়ে তা আপডেট করিয়ে নেওয়া যায়। ঠিক তেমনই আবার বাড়ি বসে অনলাইনে কয়েকটা ক্লিকেও কাজটা সেরে ফেলা সম্ভব। দেখে নেওয়া অনলাইনে তা কী ভাবে করা যায়!
2/ 7
সবার প্রথমে যেতে হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India), সংক্ষেপে UIDAI-এর ওয়েবসাইটে, তার জন্য ব্যবহার করতে হবে এই লিঙ্ক- ssup.uidai.gov.in। ওয়েবসাইটে গিয়ে এর পর ক্লিক করতে হবে হোমপেজের Update Aadhaar অপশনে। আধার নম্বর, ক্যাপচা কোড এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।
3/ 7
Address Update ফিল্ডের যাবতীয় তথ্য দিতে হবে, সেই সঙ্গে বৈধ অ্যাড্রেস প্রুফের একটা স্ক্যান কপি আপলোড করতে হবে। এবার Submit অপশনে ক্লিক করলে একটা Update Request Number, সংক্ষেপে URN পাওয়া যাবে, এর সূত্রেই ঠিকানা বদলের বিষয়টির ট্র্যাক রাখা যাবে।
4/ 7
যাঁদের কাছে বৈধ অ্যাড্রেস প্রুফ নেই, তাঁরা Address Verification Letter-এর মাধ্যমেও ঠিকানা বদলের কাজ অনলাইনে সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে একজন পরিচিতর মোবাইল নম্বর অ্যাড্রেস ভেরিফায়ার হিসেবে দিতে হয়। তাঁর মোবাইল নম্বরে একটা ওটিপি যায়, সেটা জেনে নিয়ে টাইপ করে কাজ মেটানো যায়। এই সিক্রেট কোডের মাধ্যমে অনলাইনে আপডেট করা যায় আধার কার্ডের ঠিকানা, দেখে নেওয়া যাক কী ভাবে!
5/ 7
Update Address via Secret Code অপশনে ক্লিক করতে হবে এবং ভেরিফায়ারের আধার নম্বর টাইপ করতে হবে। এর পর পাওয়া যাবে একটা Service Request Number, সংক্ষেপে SRN। এক্ষেত্রে ভেরিফায়ারের কাছে লগ ইন করে অনুমতি প্রদান করার জন্য একটা লিঙ্ক যাবে।
6/ 7
পরের ধাপে ভেরিফায়ারের কাছে একটা ওটিপি নম্বর আসবে। তিনি সেই ওটিপি নম্বর দিলে যে ব্যক্তি ঠিকানা আপডেট করছেন, তাঁর কাছে একটা Service Request Number আসবে। ভেরিফায়ারের অনুমতি দেওয়া হয়ে গেলে এই Service Request Number দিয়ে UIDAI-এর ওয়েবসাইটে লগ ইন করে নতুন ঠিকানা টাইপ করে Submit অপশনে ক্লিক করতে হবে।
7/ 7
এবার সংশ্লিষ্ট ব্যক্তি Secret Code সমেত একটা Address Validation Letter পাবেন। এর পর SSUP পোর্টালে ফের লগ ইন করে ঠিকানা আপডেট করার জন্য এই Secret Code দিতে হবে। সব কিছু খতিয়ে দেখে Submit অপশনে ক্লিক করতে হবে। এর পর একটা Update Request Number, সংক্ষেপে URN পাওয়া যাবে, এর সূত্রেই ঠিকানা বদলের বিষয়টির ট্র্যাক রাখা যাবে।