সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ডায়মেনসিটি প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল Redmi Note 10T 5G, জেনে নিন দাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪০৭ সময় দেখুন
ডায়মেনসিটি প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল Redmi Note 10T 5G, জেনে নিন দাম


Redmi Note 10T 5G: ভারতে লঞ্চ হল Redmi Note 10T 5G। এটি কোম্পানির প্রথম 5G স্মার্টফোন হিসেবে ভারতে পা রেখেছে। Redmi Note 10T 5G ফোনের বিশেষ আকর্ষণ এর মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট আর ট্রিপল ক্যামেরা। এটি Redmi Note সিরিজের এটি ৫ নম্বর সেট। ভারতে রেডমি নোট ১০টি ৫জি ফোনের দাম শুরু হয়েছে ১৩,৯৯৯ টাকা থেকে। এই দামে গ্রাহকরা পেয়ে যাবেন ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। আর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ২৬ জুলাই দুপুর ১২ টা থেকে Amazon, Mi.com, Mi Home Store-র ফোনটির সেল শুরু হবে।

লঞ্চ অফার হিসাবে, আপনি রেডমি নোট ১০টি ৫জি ফোনটি কেনার সময় গ্রাহকরা যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ১০০ টাকার ছাড়।

Redmi Note 10T 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম আর ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। তিনটি রঙে পাওয়া যাবে রেডমি নোট ১০টি ৫জি ফোনটি – মিন্ট গ্রীন, মেটালিক ব্লু, গ্রাফাইট ব্ল্যাক ও ক্রোমিয়াম হোয়াইট।

রেডমি নোট ১০টি ৫জি ফোন রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেল আর সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নি গরিলা গ্লাস প্রোটেকশন। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওএস-এ চলবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ছবি তোলার জন্য ফোন রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তাতে রয়েছে এফ/১.৭৯ অ্যাপারচার-সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোন রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ারের জন্য থাকছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যা ২২.৫ ওয়াট ফাস্ট-চার্জি সাপোর্ট করবে।

সিকিউরিটির জন্য Redmi Note 10T 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে 5G, 4G, ডুয়েল সিম সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫এমএম হেডফোন জ্যাক।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর