শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ডিএনসিসি এলাকার ৮০০ নিরাপত্তা প্রহরী পেলেন শাড়ি-লুঙ্গি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
ডিএনসিসি এলাকার ৮০০ নিরাপত্তা প্রহরী পেলেন শাড়ি-লুঙ্গি


ডেস্ক রিপোর্ট::  ঈদ উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সোসাইটির প্রায় ৮০০ নিরাপত্তা প্রহরীকে একটি শাড়ি ও একটি লুঙ্গি দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৯ এপ্রিল) গুলশান-২ ডিএনসিসি নগর ভবন হলরুমে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, বিভিন্ন সোসাইটি বা সমিতিগুলোকে সম্পৃক্ত করে শহরের জন্য কাজ করতে চাই। পাড়া-মহল্লার বিভিন্ন সোসাইটির কমিটিতে যারা আছেন আপনারাও কাউন্সিলরদের পাশাপাশি সেবা দিয়ে যাচ্ছেন। আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেই কাজ করতে সোসাইটি যখন এগিয়ে আসবে, তখন আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। রাজধানীর সমিতি বা সোসাইটির সঙ্গে বন্ধন সৃষ্টি করতে চাই।

মেয়র বলেন, আমরা যখন মশার জন্য র‍্যালি করতে যাবো, সচেতনতা বৃদ্ধিতে আপনারা সবাই আসবেন। আমি চাই ময়লা পরিষ্কার ও এডিস মশা নিধনে জনগণের সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো। সোসাইটির নেতারা দায়িত্ব নিন, আপনাদের সোসাইটির কোনো সদস্য যেখানে সেখানে ময়লা ফেলবে না। নিজেদের এলাকা নিজেরা পরিষ্কার রাখবেন।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর