শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News

ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ সময় দেখুন
ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি অক্টোবর মাসের ১৬ দিনে ৯০ জন প্রাণ হারিয়েছেন। এ সময়ে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮২০ জন।

এছাড়া, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮১ জন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৮১ জনের মধ্যে বরিশাল বিভাগে ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৫ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন এবং রংপুর বিভাগে ৭১ রোগী রয়েছেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৩৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮৯৭ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২০৮ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর