বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয় Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে জরিপ হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৫৮ সময় দেখুন
ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে জরিপ হচ্ছে: ডিএসসিসি প্রশাসক


ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে জরিপ করা হচ্ছে। জরিপের ফলাফল পর্যালোচনা করে অগ্রীম ব্যবস্থা নেওয়া হবে এবং এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বুধবার (২০ মে) রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগান এসটিএস-এর সৌন্দর্য বর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে। প্রতিটি পশুর হাটে কন্ট্রোল রুম, ডাক্তার ও পুলিশের টহল থাকবে। যাতে নির্বিঘ্নে মানুষ হাটে এসে কেনাকাটা করতে পারে।

তিনি বলেন, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও নজর রাখা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর