রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১১ সময় দেখুন
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিটে (২০২০-২১ শিক্ষাবর্ষে) ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এ ফল প্রকাশ করেন মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

এ সময় স্বাস্থ্য শিক্ষার পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিবসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১০ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীসহ সারাদেশের ৮টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাস মার্ক পেয়েছেন ২৬ হাজার ৭২৬ জন। মেধাতালিকা ও কোটাভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও সাতটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়।

চলতি বছর ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার চারজন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৯ হাজার ১০৯ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর