রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ডোমার এনসিপির আহ্বায়ক ইউনুছ আলী, সদস্য সচিব রিপু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ সময় দেখুন
ডোমার এনসিপির আহ্বায়ক ইউনুছ আলী, সদস্য সচিব রিপু


নীলফামারী: ডোমার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোহাম্মদ ইউনুছ আলীকে আহ্বায়ক এবং মো. মাহফুল হোসেন রিপু সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে জেলা কমিটির আহ্বায়ক মো. আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আখতারুজ্জামান খান এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু সালেহ’র সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসিফ ইকবাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম ও মো. রুবেল হোসেন, সিনিয়র সদস্য সচিব মোছা. কাজলী বেগম, যুগ্ম সদস্য সচিব মোছা. লাবনী আক্তার, মো. শাহেদ ইসলাম ও মো. আব্দুস ছালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাকিম এবং সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম ও মো. দুলাল হোসেনকে মনোনীত এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. জাবেদ আলী সরকারসহ আরও ২৮ জন সদস্য নিয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চল তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওন তার ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom