রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

ঢাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগের ৪ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৮১ সময় দেখুন
ঢাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগের ৪ জন গ্রেফতার


ঢাকা: রাজধানী ঢাকায় নাশকতা পরিকল্পনাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), ঢাকা মহানগর শেরেবাংলানগর থানার স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আফজাল খাঁন সুমন (৪২) এবং ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।

তালেবুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালেককে গ্রেফতার করে ডিবি। ওইদিন বিকেলে রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকায় থেকে মো। আফজাল খাঁন সুমনকে ও রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom