বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ঢাকার পথে ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ সময় দেখুন
ঢাকার পথে ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ


সারাবাংলা ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশটির রাষ্ট্রপতি হিসেবে কোবিন্দের এটাই প্রথম বাংলাদেশে রাষ্ট্রীয় সফর।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে এক টুইট বার্তায় ভারতের রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে। এ সফরকে স্বাগত জানিয়েছেন কূটনীতি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এ সফর দুই দেশের সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

বুধবার সকালে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানাবেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর পূর্ণ হলো এ বছর। এই সময়েই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটি তার প্রথম বাংলাদেশ সফর। তার সফরকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞরা।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রামনাথ কোবিন্দ। সেখানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। সেখান থেকে ১১টা ২৫ মিনিটে ভারতের রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ১২টা ১০ মিনিটে এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন।

এদিন বিকেল সাড়ে ৩টায় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হবে। এর আগে বিকেল ৩টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে। পরে সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন রামনাথ কোবিন্দ। সেখানে তিনি রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশ ভোজে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় কুচকাওয়াজ আয়োজনে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ৪টা ৩১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি।

সফরের শেষ দিন শুক্রবার (১৭ ডিসেম্বর) রমনা কালী মন্দিদের জন্য সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন রামনাথ কোবিন্দ। এদিন দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সারাবাংলা/জেআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর