বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

ঢাকা উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার, মিরপুরে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬৮ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ০০:৩৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০১:৩৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: সংগৃহীত

ঢাকা: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমকে পাঠানো যৌথ বিবৃতিতে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম এ রাজ্জাক।

তিনি জানান, রোববার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

বহিষ্কৃত নেতারা হলেন- ঢাকা মহানর উত্তরের আওয়াতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিলৎ এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

এদিকে এই বহিষ্কার আদেশের প্রতিবাদে রোববার রাতে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীরা। বিক্ষোভকালে তারা আমিনুল হক ও মোস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ন্যায় বিচার দাবি করেন। এ ছাড়া, অনতিবিলম্বে বহিষ্কার আদেশ তুলে না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন তারা।

সারাবাংলা/এজেড/পিটিএম

নেতা বহিষ্কার
বিএনপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom