সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ঢাকা কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
ঢাকা কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা কলেজের পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে রাশিদুল হাসান ইমন (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে।

মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী এসআর নিরব জানান, ঢাকা কলেজের পুকুরে ওই তরুণ গোসল করতে নেমেছিল। তখন পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থলে থাকা যুবকদের মাধ্যমে তারা খবর পেলে ওই পুকুরে নেমে শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ওই শিক্ষার্থীর বড় ভাই মাহমুদুল হাসান। তিনি জানান, ইমন মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কলেজে ভর্তির প্রক্রিয়া চলছিল। ইমন কেন ঢাকা কলেজে গেছে তা আমার জানা নেই। তার সেদিকে যাওয়ার কথাও নয়।

তিনি আরও জানান, ইমন পরিবারের সঙ্গে রামপুরা বনশ্রী এলাকায় থাকতেন। বাবার নাম মো. শহিদুল্লাহ। গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসএসআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর