সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৭ সময় দেখুন
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র সংগ্রহ


‎ঢাকা: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
‎
‎ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
এর আগে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন।
‎
‎ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ দুটি আসনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
‎
‎ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের অধীনে রয়েছে ১৩টি আর জেলা প্রশাসকের অধীনে রয়েছে ৫টি আসন। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর পর্যন্ত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর