সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ঢাকা-১৫ আসনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়ন বৈধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ সময় দেখুন
ঢাকা-১৫ আসনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়ন বৈধ


ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর–কাফরুল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য জানান।

তিনি জানান, শফিকুল ইসলাম খান মিল্টনের হলফনামায় দেওয়া তথ্য ও জমা দেওয়া নথিপত্রে কোনো ধরনের অসঙ্গতি না থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়। মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়লে মিরপুর ও কাফরুল এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ দেখা যায়।

উল্লেখ্য, এই আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, যার মনোনয়নপত্রও আজ সকালে বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে ঢাকা-১৫ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৪ জানুয়ারি (রোববার) দেশের সব আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী, যাচাই শেষে কোনো প্রার্থীর বিষয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর