বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

ঢাবিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৭৭ সময় দেখুন
ঢাবিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (সিএআরএস)-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, শিক্ষক, গবেষক এবং সোসাইটির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। এতে নবনির্বাচিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং বিদায়ী সভাপতি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ শওকত আকবর অংশ নেন।

এছাড়া অনুষ্ঠানে অধ্যাপক ড. এ. কে. এম. আক্তার হোসেন, এফবিএএস; অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম; অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার; ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান; অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান; ড. আবু জাফর জিয়াউদ্দিন আহমেদ; অধ্যাপক ড. ইশতিয়াক এম. সৈয়দ এবং ড. এ. কে. এম. জাকারিয়াসহ সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় বিদায়ী সভাপতি ড. মোহাম্মদ শওকত আকবর এবং বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রতন চন্দ্র ঘোষ বিগত মেয়াদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

বক্তারা দেশের পদার্থবিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা সোসাইটিকে দেশের বিজ্ঞানচর্চা ও গবেষণার অন্যতম প্রধান পেশাজীবী সংগঠন হিসেবে উল্লেখ করেন।

সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিদায়ী কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সোসাইটির কার্যক্রমে তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি পদার্থবিজ্ঞানে গবেষণা কার্যক্রম জোরদার করা, বৈজ্ঞানিক উৎকর্ষ সাধন এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নেতৃত্বে দেশের পদার্থবিজ্ঞান গবেষণা ও শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর