শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক আর নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২২৯ সময় দেখুন
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক আর নেই


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওষুধপ্রযুক্তি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম ফারুক আর নেই।

গত ১৩ আগস্ট রাত ৮টা ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আ ব ম ফারুক ১৯৫২ সালে কুমিল্লার দেবিদ্বারে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন, অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় উপাচার্য বলেন, আ ব ম ফারুক একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও খাদ্যনিরাপত্তা–বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এদিকে আ ব ম ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগ। বিভাগটির চেয়ারম্যান শিমুল হালদার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আ ব ম ফারুকের মরদেহ ঢাকায় আসে। বিমানবন্দরের অনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধানিবেদনের জন্য তার মরদেহ ওষুধপ্রযুক্তি বিভাগে আনা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা। এরপর মরদেহ তার বাসায় নেওয়া হবে। বাদ আসর রাজধানীর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ওষুধপ্রযুক্তি বিভাগের শোকবার্তায় বলা হয়, জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও খাদ্যনিরাপত্তা বিষয়ে আ ব ম ফারুকের গবেষণা, জনসচেতনতামূলক কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা, গবেষণা, জনস্বাস্থ্য ও ফার্মেসি শিক্ষার ক্ষেত্রে তার দীর্ঘদিনের অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ফার্মেসি ও স্বাস্থ্যসেবা অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আ ব ম ফারুক ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগ থেকে অধ্যাপক পদে অবসর নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও ওষুধপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক ছিলেন তিনি। আ ব ম ফারুক বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ছিলেন।

তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এছাড়া তিনি জাতীয় ওষুধনীতি ২০১৬ প্রণয়ন-সংক্রান্ত উপকমিটির আহ্বায়কও ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর