শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাবির ‘গ’ ইউনিটে ফল প্রকাশ, পাসের হার ২১.৭৫ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
ঢাবির ‘গ’ ইউনিটে ফল প্রকাশ, পাসের হার ২১.৭৫ শতাংশ


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাবি: ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী। পাসকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭৯ জন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর বারোটার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭৩৭৪টি। গত ২২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ২৩ হাজার ৩৪৭ জন শিক্ষার্থী।

৮৬ নম্বর পেয়ে ‘গ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আরাফাত সমীর আবির। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলসহ তার মোট স্কোর ১০৬ ।

এছাড়া ৮২.৭৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলসহ তার মোট স্কোর ১০২.৭৫। ৮১.২৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন কাজী হাসনা হেনা। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলসহ তার মোট স্কোর ১০১.২৫।

ফলপ্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) প্রকাশিত হবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ অনেকে।

এর আগে, গত ২ নভেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। এতে ১৬.৮৯ শতাংশ শিক্ষার্থী পাশ করে। ৩ নভেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিলো ১০.৭৬ শতাংশ।

সারাবাংলা/আরআইআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর