ঢাবি করেসপন্ডেন্ট:
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হবে আগামীকাল রোববার। আগামীকাল ১৪ নভেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল করবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
চারুকলা অনুষদভুক্ত এই ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৯ অক্টোবর। এই ইউনিটে সর্বমোট ১৩৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১৫ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১ হাজার ৫৪০ জন শিক্ষার্থীদের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৬ অক্টোবর।
সারাবাংলা/আরআইআর/আইই