শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ঢাবির হল ছাত্রলীগের কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২১ সময় দেখুন
ঢাবির হল ছাত্রলীগের কমিটি ঘোষণা


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রত্যেক হলের ক্ষেত্রে শীর্ষ দুই পদ— সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেছে ছাত্রলীগ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভাট্টচার্য নিজেদের ফেসবুক টাইমলাইনে আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির অনুমোদনপত্রে সাক্ষর করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

হলের নেতৃত্বে যারা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সভাপতি কোহিনূর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন। বিজয় একাত্তর হল শাখার সভাপতি সজীবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক আবু ইউনুস। জগন্নাথ হলের সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মণ। কবি জসীম উদদীন হল শাখার সভাপতি মো. সুমন খলিফা (ওয়ালিউল সুমন), সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান। রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা। শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আখতার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা। মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি মো. মারিয়াম জামান খান, সাধারণ সম্পাদক সিয়াম রহমান। স্যার এ এফ রহমান হলের সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন। অমর একুশে হলের সভাপতি এনায়েত এইচ. মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ। হাজী মুহম্মদ মুহসীন হল শাখার সভাপতি শহিদুল হক (শিশির), সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন। শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন। ফজলুল হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন নাঈম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত। মুক্তিযোদ্ধা হল শাখার সভাপতি আজহারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক শরিফ আহমেদ মুনিম। কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি (লাবিসা)। সলিমুল্লাহ হলের সভাপতি তানভীর শিকদার, সম্পাদক মিশাত সরকার। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি রাজিয়া সুলতানা কথা, সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর