শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাবি ছাত্রদলের আয়োজনে কাল নবান্ন উৎসব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৯০ সময় দেখুন
ঢাবি ছাত্রদলের আয়োজনে কাল নবান্ন উৎসব


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে (২০ নভেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব ১৪৩২।

বুধবার (১৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিগত অস্তিত্বের ভিত্তি যে কৃষিভিত্তিক সমাজের ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি তথা গ্রামীণ কৃষক-শ্রমিক-মেহনতি জনতার কৃষ্টি-সংস্কৃতি সকলের মাঝে তুলে ধরার একটি প্রয়াস হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করছে ❝নবান্ন উৎসব ১৪৩২❞।

এই উৎসব ও সাংস্কৃতিক আয়োজনটি ৫ অগ্রহায়ণ, ১৪৩২ (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উড়ন্ত পায়রা চত্বরে বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে। এই দেশজ সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদি নানারকম পরিবেশনা নিয়ে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর সঙ্গে বিশেষ আয়োজন হিসেবে থাকছে প্রখ্যাত বাউল শিল্পী চিশতী বাউল, সংগীত শিল্পী আকাশ গায়েন, ফারজানা আফরিন ইভা, আবু রাশেদ, পলাশ, রবি সহ ক্যাম্পাস মাতানো শিল্পীদের গান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলাসহ নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর