বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

ঢামেকে তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে আলী-রুহুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ সময় দেখুন
ঢামেকে তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে আলী-রুহুল


ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে আলী আহমেদ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর ) মধ্যরাতে ২১ পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার সহকারী পরিচালক(প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার ডা.আব্দুর রহমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও নির্বাচন কমিশনার ডা. আব্দুর রহমান বলেন, সকাল ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা.মিলন অডিটোরিয়ামে তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন শুরু হয়েছে। এই নির্বাচন বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল। ভোটাররা যার যার পছন্দ অনুযায়ী প্যানেলে ভোট দিয়েছেন।

তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে আব্দুল বাকি শিশির ও আলী আহমদের নেতৃত্বে দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের সংখ্যা ৩২০ জন। এর মধ্যে ২৫৮ জন পুরুষ এবং ৬২ জন নারী ভোটার রয়েছেন।

সভাপতি পদে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলী আহমেদ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আব্দুল বাকি (শিশির) ১২২ ভোট পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয়দেবচন্দ্র দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৩৬ ভোট পেয়েছেন রফিকুল ইসলাম। সহ-সভাপতি পদে ১৬৮ ভোট পেয়ে সেলিম রেজা, ১৬৩ ভোট পেয়ে রফিকুল ইসলাম ও ১৬৫ ভোটে পেয়ে কাউসার উদ্দিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান পেয়েছেন ১৩৫ ভোট হারুন অর রশিদ পেয়েছেন ১০৮ ভোট ও রেহানা আক্তার পেয়েছে ৮৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন তার প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন ১৩৮ ভোট। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসলাম ফকির এবং তার নিকটতম প্রতিদ্বন্দী রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৩০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মামুন ও ১৯৭ ভোট পেয়ে ইউসুফ আলী নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন পেয়েছেন ১২৯ ভোট ও কামরুল হাসান পেয়েছেন রুবেল পেয়েছেন ১০৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান সিদ্দিকী(সাঈদ) এবং তার নিকটতম প্রতিদ্বন্দী হাফেজ আব্দুল্লাহ পেয়েছেন ১৪৪ ভোট। অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আমিনুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট।

প্রচার সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গৌতম তরফদার এবং তার প্রতিদ্বন্দ্বী অনুজ কুমার মিস্ত্রি পেয়েছেন ১৩১ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দী ইমরানুল হক আল আমিন পেয়েছেন ১৪৮ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুল হাসান পেয়েছেন ১০৯ ভোট।

মহিলা সম্পাদক পদে ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আমেনা বেগম এবং তার নিকটতম প্রতিদ্বন্দী রেশমা আক্তার পেয়েছেন ৬৫ ভোট। স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হোসেন পেয়েছেন ১৪০ ভোট। সহ-সাংগঠনিক পদে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মর্তুজ আলী পেয়েছেন ১১১ ভোট।

কার্যনির্বাহী সদ‍স‍্য পদে জাহিদুল ইসলাম ১৭৫ ভোট, নুরে আলম হিমেল ১৫৭ ভোট, তাজুল ইসলাম ১৪৪ ভোট ও বিএম ওমর ফারুক ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ সাইফুল ইসলাম পলাশ ১১৪ ভোট, জয়নাল আবেদীন ১২০ ভোট ও আবুল হোসেন বিপ্লব ৮৯ ভোট পেয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির ভোট গ্রহনে পৃষ্ঠপোষকতায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া সহযোগিতায় ছিলেন উপ-পরিচালক উপ-পরিচালক ডা. আশরাফুল আলম। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারি পরিচালক ডা. আব্দুর রহমান, সহকারী পরিচালক ডা. সায়াদাত হোসেন, সিনিয়র স্টোর অফিসার ডা.মেজবাহুল হক। এছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. শেখ হান্নান ও আবু সুফিয়ান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom