রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

তদন্তের নামে প্রহসন করছে ইসি— অভিযোগ তদন্তনাধীন ১০ দলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২২৩ সময় দেখুন
তদন্তের নামে প্রহসন করছে ইসি— অভিযোগ তদন্তনাধীন ১০ দলের


ঢাকা: আগামী ১৬ অক্টোবরের মধ্যে নিবন্ধন সনদ চায় অধিকতর তদন্তে থাকা নতুন ১০ রাজনৈতিক দল। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ, নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) ‘তদন্তের নামে প্রহসন’ করছে।

রোববার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ বিষয়ে লিখিততে এসব বিষয় জানায় তারা।

এর আগে, ইসি বাছাইয়ে এগিয়ে থাকা ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়। এ বিষয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। অথচ রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা আমাদের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তাই চলমান তদন্ত দ্রুত শেষ করে ১৬ অক্টোবরের মধ্যে যোগ্য দলগুলোকে নিবন্ধন দিতে হবে।’

বাংলাদেশ জাস্টিসের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘এক দলকে প্রথম তদন্তেই নিবন্ধন দেওয়া ও অন্য দলগুলোকে বারবার তদন্তের মুখোমুখি করা প্রশাসনিক বৈষম্য।’

মৌলিক বাংলার সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ বলেন, ‘জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে। তাই আগামী ১৬ অক্টোবরের মধ্যে দ্রুত তদন্ত শেষ করে উপযুক্ত দলগুলোকে দ্রুত নিবন্ধন দেওয়া উচিত।’

উল্লেখ্য, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে কোনো দল উত্তীর্ণ না হলে সময় বাড়ানো হয়। পুনর্বাছাই শেষে শর্ত পূরণ না করায় ১২১ দলের আবেদন বাতিল করে কমিশন। পরে ২২ দলের ওপর মাঠ পর্যায়ের তদন্ত হয়। এদের মধ্যে ৭ দলের আবেদন বাতিল করা হয়।

আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় লীগ নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। একটি দলের বিষয়ে আদালতের রায় পর্যালোচনার এবং দুই দলের বিষয়ে সচিবালয় পর্যায়ে যাচাইয়ের সিদ্ধান্ত হয়। বাকি ১০ দলের ক্ষেত্রে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০ উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থন থাকতে হয়। যাচাই ও দাবি-আপত্তি নিষ্পত্তির পর সবকিছু ঠিক থাকলে দলগুলোকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর