ভারতীয় রান্না মানেই তেল-মশলায় মাখামাখি। অধিকাংশ মানুষ মনে করেন, এই ধরনের খাবার প্রতিদিন খাওয়া উচতৎ নয়। এটাও সত্যি যে অত্যধিক তেল এবং মশলা দেওয়া খাবার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে এই ধরনের রান্না হোটেল বা রেস্তোরাঁতেই হয়। বাড়ির রান্নায় এত তেল, মশলার ব্যবহার হয় না।
তবে কখনও কখনও বাড়ির রান্নাতেও বেশি তেল বা মশলা পড়ে যায়। তখন? আসলে রান্না করার সময় মাঝে মধ্যে কম-বেশি হতেই পারে এবং তা হয়ও। তবে এটা ঠিক করারও কিছু উপায় আছে। রান্নায় অত্যধিক তেল দেওয়া হয়ে গেলে, এই পদ্ধতিতে তা কমিয়ে ফেলা যায়।
আরও পড়ুন: জমির বিনিময়ে গরু? অনুব্রতর পাচার-পদ্ধতি খুঁজতে গিয়ে আকাশ থেকে পড়ছে সিবিআই!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পদ্ধতি: সম্প্রতি রান্নায় তেল এবং চর্বি কমাতে বরফের ব্যবহার ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই পদ্ধতিটা খুব সহজ। এতে দ্রুত তেল কমিয়ে ফেলাও যায়। কিন্তু একটা অসুবিধে আছে। সেটা হল, গরম তরকারি বা সবজিতে বরফ দিলে সেটা কিছুক্ষণের মধ্যেই গলতে শুরু করবে। ফলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন: অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট লেনদেনেও শতাংশের খেলা, ধরা পড়ে গেল অনুব্রতর কৌশল-কেরামতি!
টিস্যু পেপারের ব্যবহার: এটা শুধু ভাজিয়া বা পকোড়ার মতো ভাজা খাবারে কার্যকর তাই নয়, টিস্যু পেপারের বল তৈরি করে তরকারির উপর ভাসমান তেলও সরিয়ে ফেলা যায়। তবে এটা তরকারিতে ডুবিয়ে ফেললে হবে না। টিস্যু পেপারের একটি বল তৈরি করে তরকারির উপর রোল করাতে হবে। শুধুমাত্র তেল ভাসা তরকারির উপরের দিক স্পর্শ করবে, এর বেশি নয়।
ফ্রিজের ব্যবহার: যদি তরকারিতে তেল বেশি হয়ে যায় তাহলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। আধ ঘণ্টা ফ্রিজে রাখলেই তেলের উপরের স্তরটা সেট হয়ে যাবে। তাহলে চামচ বা টিস্যু পেপার দিয়ে সহজেই সেটা তুলে নেওয়া বা মুছে নেওয়া যাবে।
স্যুপ বা অন্য কোনও পদে বেশি তেল থাকলে: স্যুপ বা তরল খাবারের মধ্যে যদি খুব বেশি তেল থাকে তাহলে চামচ দিয়ে তেলটা সরিয়ে ফেলতে হবে। এছাড়া অন্য কোনও উপায় নেই। তরল জাতীয় খাবারে তেল থাকলে সেটা উপরে ভাসে। তাই চামচ দিয়ে সহজেই তুলে ফেলা যাবে। ডালেও তেল বেশি হয়ে গেলে সেটাও চামচ দিয়ে সহজেই তুলে ফেলা যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooking oil, Cooking tips