বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তাইওয়ানের পর ভূমিকম্পে কাঁপল জাপান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২১ সময় দেখুন
তাইওয়ানের পর ভূমিকম্পে কাঁপল জাপান


আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির হোনশু শহরের পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্স।

বৃহস্পতিবার ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি উৎপত্তি স্থল ৩২ কিলোমিটার গভীরে ছিল।

তবে এই ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। যদিও তাইওয়ানে ভূমিকম্পের পর জাপানসহ তিন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

এর আগে, গতকাল বুধবার (৩ এপ্রিল) সকালে স্থানীয় সময় ৭টা ৫৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্প আঘাতে হানে তাইওয়ানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এতে ৯ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। একইসঙ্গে উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর