বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

তাইওয়ানে চীনবিরোধী নেতা লাই চিং প্রেসিডেন্ট নির্বাচিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
তাইওয়ানে চীনবিরোধী নেতা লাই চিং প্রেসিডেন্ট নির্বাচিত


আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের নির্বাচনে চীনবিরোধী নেতা লাই চিং তে জয়লাভ করেছেন। তিনি ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। এ নিয়ে টানা তিনবার তাইওয়ানের প্রেসিডেন্ট পদে চীনবিরোধী দল ডিপিপির প্রার্থী নির্বাচিত হলেন।

শনিবার (১৩ জানুয়ারি) ২ কোটি ৩০ লাখ মানুষের স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানে ভোটগ্রহণ হয়। নির্বাচনে চীনবিরোধী ডিপিপির প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য বেইজিংয়ের তরফ থেকে কঠোর হুঁশিয়ারই ছিল। নির্বাচনের আগে সমীকরণ এমন দাঁড়িয়েছিল যে, ক্ষমতাসীন দলের প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত করার অর্থ হবে চীনের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান। তবে নির্বাচনে তাইওয়ানের ভোটাররা চীনের সতর্কবার্তাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

তাইওয়ানের নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৯ শতাংশ ভোট কেন্দ্রের ব্যালট গণনা করা হয়েছে। এতে দেখা গেছে, লাই চিং ৪০.১৪ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনপন্থি দল কুওমিনতাং দলের প্রার্থী হুও-ইউ-ই পেয়েছেন ৩৩.৪৪ শতাংশ ভোট। এছাড়া তাইওয়ান পিপলস পার্টির চেয়ারম্যান কো ওয়েন জে পেয়েছেন ২৬.৪৩ শতাংশ ভোট।

নবনির্বাচিত ডিপিপির নেতা লাই চিং তে তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। আগামী মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি বর্তমান চীনবিরোধী প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের নীতি অব্যাহত রাখবেন। তবে আগামী চার বছর তার মেয়াদে চীনের সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখারও চেষ্টা করবেন তিনি।

একইদিন তাইওয়ানের পার্লামেন্টের ভোটগ্রহণ হয়। তবে পার্লামেন্টের ফলাফল এখনও পুরোপুরি পাওয়া যায়নি। সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর