বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
KWK 9: Shanaya Kapoor Reveals Sanjay Kapoor’s ‘Favourite Topic’ To Discuss With Guys She Introduces Him To | Bollywood News ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১০ সময় দেখুন
তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া


আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ান ঘিরে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। স্বশাসিত দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠকের প্রতিক্রিয়ায় এমন মহড়া শুরু করেছে চীন। শনিবার (৮ এপ্রিল) ৪২টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। রয়টার্সের খবর।

তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। দ্বীপটিকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে বল প্রয়োগের ব্যাপারে প্রায়ই হুমকি দিয়ে থাকে বেইজিং।

বেইজিংয়ের ‘এক চীন’ নীতি সমর্থন দিলেও তাইওয়ানকে বরাবরই সাহায্য সহযোগিতা করে থাকে ওয়াশিংটন। এতে চীনের তরফ থেকে সবসময়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে। এর আগে গত বছর তাইওয়ান সফর করেছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদয়ের প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি। তার সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ান ঘিরে নজিরবিহীন সামরিক তৎপরতা শুরু করে চীন।

এবার তাইওয়ানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠক করে চীনকে ক্ষুব্ধ করেছেন। চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন কমান্ড এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি টহল জারি রাখা হবে।

চীনের নতুন এই মহড়ার নাম ইউনাইটেড শার্প। উত্তর ও দক্ষিণ তাইওয়ান প্রণালী এবং এর পূর্বে সমুদ্র ও আকাশপথে এই মহড়া চলছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর