আন্তর্জাতিক ডেস্ক
বেইজিং ও তাইপের সম্পর্ককে ‘সূক্ষ্ম’ বলে উল্লেখ করেছেন দালাই লামা। তিনি বলেছেন, তাইওয়ানের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে চীন।
জাপানের ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের অনলাইন প্রেস কনফারেন্সে বক্তৃতাকালে বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা দালাই লামা এসব কথা বলেন।
তাইওয়ান কি পরবর্তী তিব্বত হয়ে যেতে পারে? এমন প্রশ্নের জবাবে ৮৬ বছর বয়সী দালাই লামা বলেন, গণতান্ত্রিক তাইওয়ান দ্বীপ থেকে চীন অনেক কিছু শিখতে পারে। আমি দেখেছি, তাইওয়ান হাজার বছরের সত্যিকারের চীনা ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে। তাইওয়ান চীন থেকে অনেক সাহায্য পায়। কিন্তু চীনা সংস্কৃতি, বৌদ্ধ ধর্মসহ অনেক কিছু চীনা ভাই-বোনরা তাইওয়ানের ভাই-বোনদের কাছ থেকে শিখতে পারে।
দালাই লামা বলেন, আমি প্রার্থনা করি যে, তাইওয়ান এবং মূল ভূখণ্ড চীন যেন শান্তিপূর্ণভাবে একত্রিত হয়।
তবে বেইজিং নাকি তাইপে কে কার অধীনে থাকবে তা স্পষ্ট করেননি দালাই লামা।
সারাবাংলা/আইই