সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়েছে ইয়াস, পশ্চিমবঙ্গে ভেঙেছে ৩ লাখ বাড়ি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৬৫ সময় দেখুন
তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়েছে ইয়াস, পশ্চিমবঙ্গে ভেঙেছে ৩ লাখ বাড়ি


আন্তর্জাতিক ডেস্ক

স্থলে আঘাত হেনে ক্রমে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। বর্তমানে এটি অতি প্রবল রূপ ছেড়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

ভারতের আবহাওয়া দফতরগুলো জানিয়েছে, বুধবার উড়িষ্যার বালাসোর ও ধামড়ায় সকাল ৯টা নাগাদ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ে। দুপুর একটা নাগাদ ইয়াস সমুদ্র ছেড়ে স্থলভাগে পুরোপুরি ঢুকে পড়ে। বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস।

শক্তি হারাতে হারাতেই ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ঝারখাণ্ড রাজ্যে প্রবেশ করবে। পরে আরও শক্তি ক্ষয় হলে এটি নিম্নচাপে পরিণত হবে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক সংবাদসম্মেলনে জানিয়েছেন, তার রাজ্যে এ পর্যন্ত ১৩৪টি বাঁধ ভাঙার খবর পাওয়া গেছে। প্রায় তিন লাখেরও বেশি বাড়িও ভেঙে গেছে। অন্তত এক কোটি মানুষ ইয়াসের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উড়িষ্যা রাজ্যে এ পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভেঙে গেছে অসংখ্য ঘরবাড়ি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ঘূর্ণিঝড় রাজ্য পার হলে তবেই পাওয়া যাবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর