অনেক সময় আবার অভিনেত্রীকে সিরিয়ালে ‘পটাপট’ বলেও ডাকা হত। তেলুগুতে বালাচন্দর তাঁকে নিয়ে একটি সিরিয়াল করেছিলেন। যার নাম ‘আন্দুলেনি কথা’। এর পাশাপাশি মুল্লাম মারালুম, আরুথিল আরুপাতুভারা, আভার এনাক্কে সোনদাম, ভারুভান ভাদিভেলান-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন জয়ালক্ষ্মী। খুব কম সময়েই তিনি ৬৬টি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ছবিতে অভিনয় করেছিলেন।