বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

তারুণ্যের সমাবেশে জনতার ঢল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৬৯ সময় দেখুন


ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে জনতার ঢল নেমেছে। বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’স্লোগানকে সামনে রেখে এ সমাবেশ আয়োজন করেছে।

বুধবার (২৮ মে) দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার মধ্যে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় নেতা-কর্মীদের ঢল নামে।

রাজধানী ঢাকাসহ সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতা-কর্মীরা।

সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতা-কর্মীরা। ছবি: সারাবাংলা

দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এ সময় নয়াপল্টন এলাকা রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে আসা নেতা-কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে। কেউ কেউ নেচে-গেয়ে স্লোগানে স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন।

পূর্বে মতিঝিল নটরডেম কলেজ থেকে পশ্চিমে সেগুনবাগিচা মৎসভবন পর্যন্ত বিস্তার লাভ করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের এই তারুণ্যের সমাবেশে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে আসন গ্রহণ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিবসহ সম্পাদক মণ্ডলীর সদস্যরা এবং তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

নয়াপল্টন, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, ফকিরেরপুল মোড়, বিজয়নগর মোড়, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় লোকজনে সয়লাব হয়ে আছে। কার্যত এসব এলাকার সড়ক, লেন, অলি-অগলি অচল হয়ে পড়েছে। লোকজনের উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে দাবি করছেন আয়োজকরা।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী আগেই বলে রেখেছিলেন চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় তারুণ্যের মিলনমেলায় তাদের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ-তরুণী যোগ দেবেন। সেটাই যেন বাস্তবে রূপ নিয়েছে।

এদিকে, সম্ভব্য পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশ সমাবেশস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom