রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘তারেক আওয়াজ দিলে ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জুন, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
‘তারেক আওয়াজ দিলে ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায়’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: তারেক রহমান আওয়াজ দিলে ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১ জুন) দুপুরে রাজধানীর দোলাইপাড়ে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ শ্যামপুর-কদমতলী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই তার নাম শুনলে প্রধানমন্ত্রীর প্রেশার বেড়ে যায়। এই গাত্রদাহ থেকে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। যার নেতৃত্বে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে, সেই তারেক রহমান যদি হাজার হাজার কিলোমিটার দূর থেকে আওয়াজ দেয়, তাহলে ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায়।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া এক দিনে খালেদা জিয়া হননি। জিয়ার আদর্শকে ধারণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি খালেদা জিয়া হয়েছেন। দেশের জন্য গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম। আজ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। যে জিয়া জনতার সে জিয়াকে মুছে ফেলা যাবে না। যে বিএনপি জন্ম হয়েছে দেশ ও জনগণের প্রয়োজনে সে বিএনপিকে নিঃশেষ করা যাবে না।’

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ছাত্রদল নেতা রাজু আহমেদ, রাবিব রায়হান, রুবেল আহমেদ, নাছির মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী আজিজুল হাকিম, তরিকুল ইসলাম পলাশ, বিএনপি নেতা হাজী মোজাম্মেল হোসেন, ইমতিয়াজ আহমেদ টিপু, নজরুল ইসলাম, সফিকুল ইসলাম বাবু, মমিন মিয়া, শামীম রেজা, মতিউর রহমান দিলু, রাজন মিয়া, সাইদুর রহমান শহিদ, রিপন মিয়া, শহিদুল ইসলাম রনি, কামাল হোসেন, স্বপন বেপারী, শারমিন রিনা, কাউসার আহমেদ, মো. জনি, আল আমিন প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর